১৭৫ বছর পূর্তি আয়োজন নিয়ে নোয়াখালী জিলা স্কুলের প্রাক্তন ছাত্রদের মধ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় ,জিলা স্কুল অডিটরিয়ামে । উক্ত সভায় ১৭৫ বছর পূর্তি কিভাবে প্রাণবন্ত ও সবার উপস্থিতি নিশ্চিত করা যায় তা নিয়ে সবাই মতামত দিয়েছেন । নোয়াখালী জিলা স্কুল প্রাক্তন ছাত্র ফোরাম কর্তৃক অনুষ্ঠিত আলোচনা সভায় জিলা স্কুলের প্রাক্তন ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন ।
